যুক্তরাষ্ট্রে টেসলার আয় কমেছে ৩৯ শতাংশ

২৯ অক্টোবর, ২০১৯ ২১:৫০  
তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে টেসলার আয় কমেছে ৩৯ শতাংশ। মঙ্গলবার রেগুলেটরি ফাইলিংয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে। খবর রয়টার্স। যুক্তরাষ্ট্র টেসলার সবচেয়ে বড় ইলেকট্রিক কারের বাজার। এক বছর আগে দেশটিতে টেসলার আয় ৫ দশমিক ১৩ বিলিয়ন ডলার হলেও সেটি এখন নেমে এসেছে ৩ দশমিক ১৩ বিলিয়ন ডলারে। এই মাসের প্রথম দিকে টেসলা জানায়, সেপ্টেম্বর ৩০ এ শেষ হওয়া প্রান্তিকে টেসলার আয় কমেছে ৮ শতাংশ। এই সময়ে ৬ দশমিক ৩৩ বিলিয়ন ডলার আয়ের ধারণা করা হলেও প্রকৃত আয় হয়েছে ৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার। ডিবিটেক/বিএমটি